ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গতকাল বৃহস্পতিবার (২০ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৬ পয়সা।

আলোচিত সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৭৪ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ