ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

পুঁজিবাজার উন্নয়নে বিএসইসিকে অভিনন্দন জানিয়েছে ডিএসই

নতুন কমিশনের বছর পুর্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও সকল কমিশনারদেরকে অভিনন্দ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ মঙ্গলবার (১৮ মে) ডিএসইর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনার কর্তৃপক্ষের পক্ষ হতে এ অভিনন্দন জানানো হয়৷

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এ অভিনন্দন বার্তা তুলে দেন৷ এ সময় তার সাথে ছিলেন মহাব্যবস্থাপক মোঃ ছামিউল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান৷

অভিনন্দন বার্তায় ডিএসইর চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান বলেন, আপনার নেতৃত্বে বর্তমান কমিশন প্রজ্ঞা ও মেধা দিয়ে স্বল্পতম সময়ে পুঁজিবাজার উন্নয়ন, নিয়ন্ত্রণ ও বিভিন্ন সংস্কারে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন৷ এই সময়ে কমিশন কর্তৃক বেশ কিছু ভালো উদ্যোগ বিনিয়োগকারী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের আস্থা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে৷ আমরা ইতিমধ্যে কমিশনের অসামান্য এবং গতিশীল সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারের ইতিবাচক প্রভাব লক্ষ্য করছি৷ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার নিরলস প্রচেষ্টা সামনের দিনগুলোতে বাজারে আরও অধিকতর টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

তিনি বলেন, আনন্দ ঘন এই সময়ে আমি বলতে চাই, ডিএসই ডিজাস্টার রিকভারি (ডিআর) সুবিধা সম্বলিত বহুল প্রতীক্ষিত ডেটা সেন্টার (ডিসি) প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে৷ আপনার উদ্ভাবনী ও দূরদর্শী দিকনির্দেশনায় ডিএসই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনাও তৈরি করেছে৷

ডিএসই মনে করে, বাজারকে শক্তিশালী করতে কমিশন বর্তমানে যে গতিতে এগোচ্ছে তা বজায় রাখতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সাথে যথাযথ সমন্বয় নিশ্চিত করে বাজারকে অধিকতর শক্তিশালীকরণের মাধ্যমে অদূর ভবিষ্যতে একটি প্রাণবন্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় ডেট মার্কেট প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। সরকার এবং সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা অনুযায়ী আপনার সফল নেতৃত্ব এবং দিক নির্দেশনায় শিগগির দেশের পুঁজিবাজার নতুন উচ্চতায় পৌছাবে৷

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ