ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের জমি বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ১০ কাঠা জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ঢাকার আফতাব নগরে প্লট এম১৭ এবং এম১৯, সেক্টর-২, জহুরুল ইসলাম এভিনিউয়ে সাড়ে ৬ কোটি টাকার জমি বেচবে।

গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে জমি বেচতে পারবে।

উল্লেখ্য, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ৯৮ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ