ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

সোস্যাল ইসলামী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সোস্যাল ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সোস্যাল ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৬৩ পয়সা।

অন্যদিকে আলোচিত বছরে এককভাবে কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৬২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ১৮ টাকা ৪৬ পয়সা।

এ সময় কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ১৮ টাকা ৪১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ৮৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৫৩ পয়সা।

এ সময় কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৫৩ পয়সা।

আগামী ৬ জুলাই ২০২১ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির ৪৬৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুন।

গত ৫ বছরের ডিভিডেন্ড পযার্লোচনা করলে দেখা যায় ২০১৫ সালে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ, ২০১৬ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৭ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ, ২০১৮ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২০১৯ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৩৮ কোটি ৮ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৭৯৩ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৩ কোটি ৮০ লাখ ৮ হাজার ৪২৪টি। এর মধ্যে ৩০ দশমিক ০৫ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৯ দশমিক ৬৬ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ