ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন

লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ এবং ১৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ব্যাংকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৯৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ব্যাংকের শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ৩১ টাকা ৪৯ পয়সা।

জানা যায়, ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ মে, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ মে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ