ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন

মে মাসে এম.এল ডাইংয়ের নতুন ইউনিটে উৎপাদন শুরু

বস্ত্র খাতের কোম্পানি এম.এল ডাইং লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানায়, চলতি বছরের মে মাসে নতুন ইউনিটে উৎপাদন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এম.এল ডাইংয়ের নতুন স্পিনিং ইউনিট ভবানীপুর গাজীপুরে অবস্থিত। এই প্রকল্পের জন্য ৬২ কোটি ৫৮ লাখ ব্যয় ধরা হয়েছে। কোম্পানি নতুন প্রকল্পে আইপিও ফান্ড থেকে ১৩ কোটি ৪ লাখ টাকা ব্যয় করবে। এছাড়া বাকী ৪৯ কোটি ৫৪ লাখ টাকা কোম্পানির নিজস্ব অর্থায়ন ও ঋণ নেবে।

কোম্পানিটি আশা করছে গড়ে প্রতিদিন ১৬ হাজার ৫০০ কেজি ইয়ার্ন উৎপাদন করবে। নতুন প্রকল্পের মাধ্যমে কোম্পানিটি বছরে ৭৮ কোটি টাকা আয় করবে। নিট প্রফিট ১২ কোটি টাকা ধরা হয়েছে।

কোম্পানিটির মেশিন স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কোম্পানিটি আশা করছে চলতি বছরের মে মাসে নতুন ইউনিটে উৎপাদন শুরু করতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ