পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ ১২ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
উল্লেখ্য, ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।


















