ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শীতলক্ষ্যায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

রোববার সন্ধ্যার দিকে শীতলক্ষ্যা নদীর সৈয়দপুর কয়লাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুচ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘সাবিত আল হাসান নামের একটি লঞ্চ শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। সংবাদ শুনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিসহ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। এখন পর্যন্ত হতাহতের তথ্য পাইনি। লঞ্চটি নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌ-পথে চলাচল করত।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ