ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন

সারাদেশে ২ হাজার ৬২১ পুলিশ সদস্য করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪ জন পুলিশ সদস্য শনাক্ত হয়েছেন।

রোববার পর্যন্ত সারাদেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৫৭। শনিবার ছিল ২ হাজার ৩৮২। শুক্রবার ছিল ২ হাজার ১৪১।

সোমবার দুপুর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১০ জন। মারা গেছেন ৯ জন পুলিশ সদস্য।

সর্বশেষ আপডেট অনুযায়ী সংশ্লিষ্টরা পুলিশের (ডিএমপি) সদস্য ১ হাজার ৯৭ জন। যার সংখ্যা রোববার ছিল ১ হাজার ৯৫। শনিবার ছিল ১ হাজার ৪১। যাদের অধিকাংশই মাঠপর্যায়ে কাজ করেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা পজেটিভ পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। কেন্দ্রীয়সহ বিভাগীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালেও করোনা পজেটিভ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ