ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৮:০৫ অপরাহ্ন

ভারতে ৫ মাস পর করোনা সর্বোচ্চ শনাক্ত

দীর্ঘ পাঁচ মাস পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ শনাক্ত হল ভারতে। ৫৩ হাজার ৪১৯ জনের শরীরে মিলল করোনাভাইরাস। প্রাণ হারিয়েছেন ২৪৯ জন।

মহারাষ্ট্রেই প্রায় ৩২ হাজার মানুষের দেহে শনাক্ত হয় প্রাণঘাতী ভাইরাসটি যা মহামারীর এক বছরে রেকর্ড। বাণিজ্যিক রাজধানী- মুম্বাইয়ে দৈনিক সংক্রমণ পাঁচ হাজারের ওপর। সে কারণে, আসন্ন ধর্মীয় অনুষ্ঠান হোলির সব কর্মসূচি স্থগিত করেছে প্রশাসন। একইসাথে লোকসমাগম হয় এমন স্থানগুলোয় গণহারে কোভিড পরীক্ষা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর হুমকি, শিষ্টাচার লঙ্ঘন করলে জারি হবে লকডাউন। দেশটির পাঞ্জাব ও কেরালা রাজ্যেও ভয়াবহ দ্রুতগতিতে বিস্তার ঘটাচ্ছে করোনাভাইরাস।

শেষবার গেল অক্টোবরে দিনে, ৫৪ হাজারের বেশি মানুষের দেহে মিলেছিল প্রাণঘাতী ভাইরাসটি। দেশটিতে মোট সংক্রমিত এক কোটি ১৮ লাখের কাছাকাছি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ