ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংকে “হেডিং টু স্ট্র্যাটেজিক রিলেশনশিপ ম্যানেজমেন্ট” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের জন্য ব্যাংকের আগ্রাবাদ শাখা, চট্টগ্রামে ১৩ মার্চ “হেডিং টু স্ট্র্যাটেজিক রিলেশনশিপ ম্যানেজমেন্ট” শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিনব্যাপী এ কর্মশালায় ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ প্রধান অতিথি এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ তারেক উজ জামান উক্ত কর্মশালায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ