ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে ৪ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি চারটি হলো : প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ইউনাইটেড ফাইন্যান্স।

সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার ব্যাংকের ২১ মার্চ বিকাল ৪টায়, যমুনা ব্যাংকের ২৪ মার্চ বিকাল ৪টায়, ব্যাংক এশিয়ার ১৮ মার্চ বিকাল ৩টায় এবং ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা ১৮ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানি চারটির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও শেয়ারহোল্ডারদের জন্য আসতে পারে লভ্যাংশের ঘোষণা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ