ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

চীনে মুসলিম নারীদের হিজাব খুলতে বললেন চীনা কূটনীতিক, সমালোচনার ঝড়

পাকিস্তানে চীনা দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা ঝাং হেকিং টুইটারে এক ভিডিও পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

ভিডিওতে দেখা গেছে, এক স্বল্প বসনা চীনা নারী বেলি ড্যান্স করছেন। ঝাং ক্যাপশনে লিখেছেন, হিজাব খুলুন, আপনার চোখ দেখতে দিন। সাথে হ্যাশট্যাগ জিনজিয়াং ড্যান্স।

সোমবার (৮ মার্চ) দ্যা প্রিন্ট জানিয়েছে, এরপরেই সমালোচনার ঝড় ওঠে পাকিস্তানে। জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম নারীদের হিজাব খোলার দিকে ইঙ্গিত করা এই ক্যাপশনের প্রতিবাদ জানাচ্ছেন সবাই। পরে টুইটটি মুছে দেন ঝাং।

মোহাম্মদ আনাস নামে এক পাকিস্তানি টুইটারে লিখেছেন, একজন মুসলিম হিসেবে ওই শব্দগুলো আমাকে আহত করেছে। হিজাব আমাদের কাছে পবিত্র একটি জিনিস। আরেক নেটিজেন লিখেছেন,এটা ভয়াবহ বক্তব্য।

চীন যদি এমন ইসলামকে কটাক্ষ করা বক্তব্য দিতেই থাকে তাহলে পাকিস্তান-চীন সম্পর্ক বেশিদিন টিকবে না।

আন্সার আব্বাসি নামের এক পাকিস্তানি কলামিস্ট লিখেছেন, পাকিস্তান-চীন সম্পর্কে এভাবে ফাটল ধরানোর পর আশা করি ঝাং আর এখানে থাকবেন না। এই পোস্টের কমেন্টে পাকিস্তান সরকারকে কটাক্ষ করে দেশটির এক সাংবাদিক নায়লা ইনায়েত লিখেছেন, উইঘুরের বিষয়ে পাক সরকারকে জিগেস করলে তারা বলবে, এ ব্যাপারে আমরা বেশি কিছু জানিই না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ