ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে কোম্পানিটির পর্ষদ সভা আজ ৮ মার্চ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ