পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ড ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করেছে। ফান্ডগুলোর ট্রাস্টি সভা আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফান্ডগুলোর সভায় ৩১ ডিসেম্বর ২০২০, ৩০ সেপ্টেম্বর,২০২০ ও ৩০ জুন ২০২০ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডগুলো হচ্ছে-এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের তিন প্রান্তিকের ট্রাস্টি সভা ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২৫ মিনিট পরযন্ত অনুষ্ঠিত হবে।
এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের তিন প্রান্তিকের ট্রাস্টি সভা ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট পরযন্ত অনুষ্ঠিত হবে।


















