ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

বাগদান সারলেন লাক্স তারকা ফারিয়া শাহরিন

বছর শুরু হতেই লেগেছে বিয়ের ধুম। এ বছর বিয়ের পিড়িঁতে বসছেন অনেক জনপ্রিয় তারকারা।

এবার বাগদান সারলেন লাক্স তারকা অভিনেত্রী ফারিয়া শাহরিন। ফারিয়ার হবু বরের নাম মাহফুজ রায়ান।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর সোনারগাঁও হোটেলে দুই পরিবারের সদস‌্যদের উপস্থিতে বাগদান সম্পন্ন করেন ফারিয়া। দীর্ঘদিন প্রেম করে সংসার বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন ফারিয়া শাহরিন।

এ অভিনেত্রী বলেন, ৪ বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ২ পরিবারও তাতে সমর্থন দিয়েছে। চলতি বছরের শেষের দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ