ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৫০ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৩৩ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ দশমিক ৪৫ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা আইপিডিসির ৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ দশমিক ৩২ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ২৯ কোটি ৭০ লাখ ১ হাজার টাকা, সায়হাম টেক্সটাইলের ২৭ কোটি ৬৫ লাখ টাকা, সাইনপুকুর সিরামিকসের ২২ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ২০ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ২০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ১৮ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা ও সিটি ব্যাংকের ১৭ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন