ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন

ইউসিবি ওয়ান অ্যাপে গ্রিন ডেল্টার ডিজিটাল বিমা

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ডিজিটাল বিমা সেবা গ্রাহকদের আরও কাছে পৌঁছে দিতে কৌশলগত অংশীদারিত্ব করেছে। এই চুক্তির আওতায় ইউসিবির গ্রাহকরা এখন ইউসিবি ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রিন ডেল্টার ডিজিটাল বিমা পলিসি সম্পর্কে জানতে ও তা কিনতে পারবেন। এতে বিমা সেবা আরও সহজ, সুবিধাজনক ও ঝামেলাহীন হবে।

গত বুধবার, ১১ নভেম্বর ঢাকায় গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানাহ চৌধুরী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনুদ্দিন আহমেদ। তাঁদের সঙ্গে ছিলেন অল্টারনেটিভ বিজনেসের প্রধান আফজাল হামিদ, ডিজিটাল বিজনেসের প্রধান এস এম মাহমুদুল হায়দার, ইমপ্যাক্ট বিজনেসের প্রধান অনুপম দাস, উপব্যবস্থাপক মো. মোমিনুল ইসলাম ও ব্যবস্থাপক খালিদ।

ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন প্রধান ডিজিটাল ও প্ল্যাটফর্ম কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন এবং ট্রানজাকশন ব্যাংকিংয়ের উপব্যবস্থাপনা পরিচালক সুফিয়া আক্তার। তাঁদের সঙ্গে ছিলেন ইউসিবি ওয়ানের ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসনাত শারফিন, প্রথম সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আবু তাহের, সহকারী ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহমুদুল ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার তাহসিন ওমর।

এই সহযোগিতা ডিজিটাল উদ্ভাবন, গ্রাহকসুবিধা এবং প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে বিমা সেবার পরিধি বাড়ানোর প্রতি দুই প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন