ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, শুধু ১১ নভেম্বর এক দিনেই দেশে এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলার।

এর আগে নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪০ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় তা ২৭ দশমিক ১ শতাংশ বেশি ছিল। গত বছরের প্রথম ১০ দিনে এসেছিল ১১০ কোটি ৯০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন