‘এবি ব্যাংক কৃষিঋণ- কৃষকের স্বপ্নে নতুন আশা, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা’ এই প্রতিপাদ্য নিয়ে এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি পাবনা জেলার প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে।
দেশের কৃষিখাতের উন্নয়নকে ত্বরান্বিত করার অংশ হিসেবে পাবনা সদর উপজেলার জেলা পরিষদ কার্যালয়ের রশিদ হলে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষকদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।
এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম. বাবর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মোঃ লুৎফর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আউয়াল, হেড অব এসএমই ব্যাংকিং মো. আরিজুল ইসলাম মল্লিক, শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান ও এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



















