ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিকে ইপিএস ১.৭৬ টাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশের সিদ্ধান্ত হয়।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ১৬ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ঋণাত্মক ২ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ৫৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৯৫ টাকা ৯১ পয়সা। আগের হিসাববছরের ৩০ জুন শেষে তা ছিল ৯৪ টাকা ১৫ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন