ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দুই ঘণ্টায় লেনদেন ৩২৬ কোটি টাকার

সোমবার (৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩২৬ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০৬ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ০৪৭ এবং ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ০৫৪ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩২৬ কোটি ৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির শেয়ারদর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন