ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন

সূচকের পতনে শেষ হলো লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ নভেম্বর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে ঢাকা শেয়ারবাজারে। প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ দশমিক ৬৯ পয়েন্টে।

ব্লু-চিপ সূচক ডিএস৩০ ১০ দশমিক ২৬ পয়েন্ট কমে ২ হাজার ৫৮ দশমিক ৩৭ পয়েন্টে নেমেছে। তবে শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯ দশমিক ২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন বাজারে ৫৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকা। মোট ১ লাখ ৭৯ হাজার ৪৬০টি লেনদেনে ১৭ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ১৪৪টি শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির শেয়ারের দাম বেড়েছে, ২০০টির কমেছে এবং ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

সকালে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দিনের শেষভাগে বিক্রির চাপে তা নিম্নমুখী হয়। প্রথম ঘণ্টায় ডিএসইএক্স ২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ দশমিক ৩৫ পয়েন্টে উঠেছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন