ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা জরিমানা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইন ভঙ্গের দায়ে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন লিমিটেডকে ১০ কোটি টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার বিএসইসির ৭৬১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স- ১৯৬৯ সেকশন ১৭ (ই)-(২((৩) এবং (৫) ভঙ্গের দায়ে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ