পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস পিএলসি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে
।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৩৯ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৪ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৬৬ শতাংশ।
এদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ২১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭৯ পয়সা।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ২১ পয়সা।


















