মেঘনা ব্যাংকের ২১তম উপশাখা হিসেবে কোম্পানীগঞ্জ উপশাখা চালু হয়েছে। ২ নভেম্বর ২০২৬ তারিখে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নবীনগর রোডসংলগ্ন ভাস্কর প্লাজার দ্বিতীয় তলায় উপশাখাটির কার্যক্রম শুরু হয়। এটি চালুর মধ্য দিয়ে দেশজুড়ে মেঘনা ব্যাংকের সেবাকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫টিতে।
গ্রাহকদের উন্নত, আধুনিক, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলম, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির এবং জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোহাম্মদ আলী আক্কাস।
এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















