ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ইসলামিক ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৪’ নির্ধারণ করেছে। পাশাপাশি কোম্পানিটির রেটিংয়ের ক্ষেত্রে স্থিতিশীল দৃষ্টিভঙ্গি (স্টেবল আউটলুক) দেওয়া হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত অর্ধবার্ষিক আর্থিক বিবরণী এবং রেটিং প্রদানের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ