ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

চামড়া শিল্পের উন্নয়নে প্রাক-অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের গঠিত ২ হাজার কোটি টাকার প্রাক্‌-অর্থায়ন তহবিল থেকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণ করবে এনআরবিসি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. শাহীন হাওলাদার এবং এসএমই এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের আওতায় গঠিত এ প্রাক্‌-অর্থায়ন স্কিমের মাধ্যমে চামড়া ও চামড়াজাত শিল্পের উদ্যোক্তাদের ঋণ সুবিধা দেওয়া হবে। এর ফলে এ খাতে অর্থায়নের সুযোগ বাড়ার পাশাপাশি উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ