কিশোরগঞ্জের অষ্টগ্রামে নতুন ঠিকানায় স্থানান্তরিত এবি ব্যাংক পিএলসির অষ্টগ্রাম শাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি শাখাটি আগের ভবনের দ্বিতীয় তলায় নতুনভাবে কার্যক্রম শুরু করে।
শাখাটি অষ্টগ্রাম সদর উপজেলায় জামতলী রোডসংলগ্ন মুস্তারী ভবনে অবস্থিত। নতুন ঠিকানায় গ্রাহকদের আরও উন্নত, আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালকরা।
এ ছাড়া শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এবি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















