ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় শেষ হলো লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ নভেম্বর) সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচকসহ সবকটি সূচক কমেছে। তবে দিনটিতে ৪৮২ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৫ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ১৮ দশমিক ৪৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৮ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৫ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ৪৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় মোট ১৭ কোটি ৫০ লাখ ৫৩ হাজার ৫৪২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আর লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৫৬৪ বার।

এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে ১৫১টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কমেছে ১৯০টির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ