পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৬-সেপ্টেম্বর,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৬-সেপ্টেম্বর,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৩ টাকা ৫৩ পয়সা।
অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি,২৬-সেপ্টেম্বর,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৩ টাকা ০৪পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৯ টাকা ৪০ পয়সা।
৩০ সেপ্টেম্ব, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি দায় (এনএভি) হয়েছে ৮ টাকা ০৫ পয়সা।



















