পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি ২০২৬ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৮৩ পয়সা।
বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে এ আয় ছিল ২ টাকা ১৩ পয়সা।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৫ টাকা ৮৩ পয়সা।
২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫৬ পয়সা।



















