ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি। কোম্পানিটির আজ ১৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৫৭২ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক। কোম্পানিটির ১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি ব্যাংক ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং ১২ কোটি ৩ লাখ, ব্রাক ব্যাংক ১১ কোটি ১ লাখ, বেক্সিমকো ফার্মা ১০ কোটি ৫ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯ কোটি ৩৬ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ৮ কোটি ৪৪ লাখ, স্কয়ার ফার্মা ৭ কোটি ৭৯ লাখ ও আনোয়ার গ্যালভানাইজিং ৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















