পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচ আর টেক্সটাইল লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কে বিতরণ করবে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানিটির ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। এবং ফলিও শেয়ারহোল্ডার কে ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরণ করা হবে আগামী ২০ ফেব্রুয়ারী, ২০২১ হতে ২৩ ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোম্পানির শেয়ার বিভাগ, ঢাকা অফিস থেকে।
কোম্পানিটি আরও জানিয়েছে যে, যে সকল শেয়ারহোল্ডার যথাসময়ে লভ্যাংশ সংগ্রহ করতে পারবেনা তাদের কে ২৩ ফেব্রুয়ারির পর নিবন্ধিত ঠিকানায় ডাক / কুরিয়ার পরিষেবার মাধ্যমে প্রেরণ করা হবে।
উল্লেখ্য কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে যার সবটাই নগদ।



















