ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

মোজাফফর হোসেন স্পিনিংয়ের ২.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড ২০২৫-২৬ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের হিসাববছরে এ আয় ছিল ৭২ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৪ টাকা ২০ পয়সা। আগের বছর তা ছিল ৩ টাকা ১২ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৭৮ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভার রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ