পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাব বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করবে। এরজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১৬ নভেম্বর।
লভ্যাংশ অনুমোদনে আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ২৪ পয়সা। গত অর্থবছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিলো ২৭ টাকা ০৪ পয়সা।

৩০ জুন ২০২৬ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭৮ টাকা ৯৯ পয়সা।

















