ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

কেপিসিএলের সহযোগী কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত প্রান্তিকের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি ২ টাকা নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৫ অক্টোবর ) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনা শেষে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত লভ্যাংশ থেকে কেপিসিএলের প্রাপ্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা। সহযোগী প্রতিষ্ঠানের এই ঘোষণা কেপিসিএলের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সংযোজন হিসেবে বিবেচিত হতে পারে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ