ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১:২২ অপরাহ্ন

ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টির সূচি প্রকাশ্যে। আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে খেলবে অ্যাকমি ও ফরচুন।

এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৩১ ডিসেম্বর। ২০২৭ সালের ১ জানুয়ারি থাকছে রিজার্ভ ডে। বরিশালের পাশাপাশি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকছে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

২৭ ডিসেম্বর থেকে শুরু প্লে-অফ। ফাইনালসহ এই পর্বের সবগুলো ম্যাচ বরিশালে।

টুর্নামেন্টের ৬ দল– অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লু স্টার।

একনজরে ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি

১৫ ডিসেম্বর – অ্যাকমি বনাম ফরচুন, দুপুর ২:৪৫, বরিশাল

১৬ ডিসেম্বর – ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর

১৭ ডিসেম্বর – ওয়ালটন বনাম ব্লু স্টার, সকাল ১১টা, মিরপুর

১৯ ডিসেম্বর – সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার, দুপুর ২:৪৫, বরিশাল

২০ ডিসেম্বর – অ্যাকমি বনাম ওয়ালটন, দুপুর ২:৪৫, মিরপুর

২১ ডিসেম্বর – ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর

২২ ডিসেম্বর – অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর

২৪ ডিসেম্বর – সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর

২৫ ডিসেম্বর – সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন, সকাল ১১টা, মিরপুর

প্লে-অফ পর্ব

২৭ ডিসেম্বর

এলিমিনেটর : তৃতীয় বনাম চতুর্থ দল, সকাল ১১টা, বরিশাল

প্রথম কোয়ালিফায়ার : প্রথম বনাম দ্বিতীয় দল, বিকেল ৩:৩০, বরিশাল

২৯ ডিসেম্বর – দ্বিতীয় কোয়ালিফায়ার : প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল, দুপুর ২:৪৫, বরিশাল

৩১ ডিসেম্বর – ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল, দুপুর ২:৪৫, বরিশাল

ফাইনালের রিজার্ভ ডে : ১ জানুয়ারি ২০২৭।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ