ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন ১৪ ফেব্রুয়ারি শুরু

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার জন্য অনুমোদন পাওয়া বীমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেমের মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের চাঁদা গ্রহণ শুরুর দিন হতে পূর্ববর্তী পঞ্চম কার্য দিবস শেষে চাঁদা প্রদানে ইচ্ছুক যোগ্য বিনিয়োকারীদের মধ্যে স্বীকৃত পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ড ফান্ডের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ৫০ লাখ টাকা এবং অন্যান্য যোগ্য বিনিযোগকারীদের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ১ (এক) কোটি টাকা বিনিযোগ থাকতে হবে।

উল্লেখ্য, দেশ জেনারেল ইন্সুরেন্সকে ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ বাবদ ব্যয় করবে।

কোম্পানিটির ৩১ শে ডিসেম্বর, ২০১৯ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী নেট অ্যাসেট ভ্যালু ১১ টাকা ৬২ পয়সা। শেয়ার প্রতি আয় ইপিএস ১ টাকা ৩৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ