ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

মধুমতি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

মধুমতি ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ অক্টোবর ব্যাংকটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হাফেজ মুফতি সাইফুল ইসলাম। এতে কমিটির সদস্য হাফেজ মুফতি যুবায়ের আব্দুল্লাহ ও মুফতি আবু বকর সিদ্দীক নাবিল উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আর. এম. শরিফুল ইসলাম, এভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের অপারেশনাল হেড নিজাম উদ্দিন, এফএভিপি ও হেড অব শরিয়াহ সেক্রেটারিয়েট মো. নিয়াজ মাহমুদ এবং ইসলামিক ব্যাংকিং বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ