ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

ডাচ্-বাংলা ব্যাংকের পঞ্চম ইজিএম অনুষ্ঠিত

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির পঞ্চম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাদিয়া রায়েন আহমেদ। সভার শুরুতে তিনি উপস্থিত সম্মানিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানান।

সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। মূলধন বৃদ্ধির পর তা ১০ টাকা অভিহিত মূল্যের ৩৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

এ বিষয়ে সভায় ব্যাংকটির সংঘস্মারক ও সংঘবিধির প্রয়োজনীয় সংশোধনীও শেয়ারহোল্ডারদের অনুমোদন লাভ করে।

বিশেষ সাধারণ সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

সভা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় ব্যাংকের চেয়ারম্যান সম্মানিত শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ