ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। একইসঙ্গে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৭৬ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে এসব বিষয় জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ১৭ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে ১৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাইমচর থানা পুলিশ দুই পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়েছে সাতজনকে।

ফরিদগঞ্জ থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজনকে এবং সিআর পরোয়ানা তামিলের মাধ্যমে আরও দুজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে সাতজনকে আটক করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ