ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস’

ওয়ালটনের পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রমের প্রশংসা করে ব্রিগেডিয়ার জেনারেল সায়েম বলেন, পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়। তারা বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের বিষয়টিও বিবেচনায় রেখে কাজ করছে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাভিত্তিক দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলাকে ওয়ালটন গুরুত্ব দেয়। এমইএসের প্রতিনিধিদলের এ সফর তাঁদের জন্য তাৎপর্যপূর্ণ। প্রতিনিধিদলের মূল্যবান মতামত ও পরামর্শ দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য দেশে উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান বাড়ানো ওয়ালটনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের মান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আনজুম। তিনি এমইএস প্রতিনিধিদলের সফরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই প্রতিষ্ঠানের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর সহযোগিতায় রূপ নেবে বলে আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান, হেড অব করপোরেট সেলস আহমেদ তানভীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর প্রতীক কুমার মোদক, ওয়ালটন লিফটের সিবিও মো. মাহমুদুর রহমান এবং হেড অব অ্যাডমিন তানভীর আহাম্মদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ