ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৪:২০ অপরাহ্ন

বেক্সিমকোসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির আজ ২৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৮ হাজার ৬৩৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিকিউ বলপেন। কোম্পানিটির ২৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইভিন্স টেক্সটাইল ১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ১৮ কোটি ১৫ লাখ, সোনালী আঁশ ১৪ কোটি ৩৭ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১৩ কোটি ৩৪ লাখ, ডমিনেজ স্টিল ১০ কোটি ৬৯ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১০ কোটি ৫৫ লাখ, আপিডিসি ফিন্যান্স ৯ কোটি ১৬ লাখ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ