পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস গত ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “বরিশালে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা” শীর্ষক প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে।
গত ৬ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক চিঠির জবাবে কোম্পানিটি এই ব্যাখ্যা দেয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি জানিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানির একজন কর্মকর্তাকে কিছু শ্রমিকের মৌখিকভাবে হয়রানি করার অভিযোগ ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনার পর কারখানার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।
ওই ঘটনার পর যথাযথ তদন্ত ও আইনগত পদক্ষেপ নেওয়া হয়। তদন্তে দায়ী পাওয়া কিছু শ্রমিক কারখানা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত করে। এ প্রেক্ষিতে ব্যবস্থাপনা প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

কোম্পানি আরও জানায়, গত ২৭ সেপ্টেম্বর, ২০২৬ থেকে কারখানার কার্যক্রম শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে চলছে। ওই ঘটনা কোম্পানির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে কোনো বিরূপ প্রভাব ফেলেনি এবং এ বিষয়ের কারণে কোম্পানির গোয়িং কনসার্ন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।


















