ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর বেড়েছে ৭৯টি বা ২০ শতাংশ কোম্পানির। আর আজকে সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ণ কেবলস লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে কোম্পানিটির দর ১১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড। মঙ্গলবার শেয়ারটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৩০ পয়সা লেনদেন হয়।
ওরিয়ন ইনফিউশন ২০ টাকা ২০ পয়সা বা ৮.৭৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৫.৫৬ শতাংশ, এপেক্স ফুডস ৫.৩২ শতাংশ, লাভেলো আইসক্রিম ৪.৮২ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স ৪.৬৬ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৪.০৭ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স ৩.৬৮ শতাংশ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩.৫৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















