ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৪:০২ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। কোম্পানিটির আজ ২৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৩০ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ২৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এনভয় টেক্সটাইল ১৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ফুডস ১৩ কোটি ১৪ লাখ, মালেক স্পিনিং মিলস ১১ কোটি ১১ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৯ কোটি ৬৯ লাখ, ইভিন্স টেক্সটাইল ৯ কোটি ৫২ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৮৮ লাখ, সেনা ইন্স্যুরেন্স ৮ কোটি ৪১ লাখ ও একমি পেস্টিসাইডস ৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ