ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১:২০ অপরাহ্ন

২ কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৩০ জুন, ২০২৬ অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও নর্দার্ণ ইন্স্যুরেন্স ১০  শতাংশ লভ্যাংশ দিয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ