ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার কিনবে প্রাইম ব্যাংকের কর্পোরেট পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংকের কর্পোরেট পরিচালক ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। এই পরিচালক কোম্পানির  ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ আগামী ২৯ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক বা পাবলিক মার্কেটের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

উল্লেখ্য, প্রাইম ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৫.৫৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৬.৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২.৮০ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ