পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধ দল।
রবিবার ৪ অক্টোবর কোম্পানির কারখানা পরিদর্শন করে ডিএসই।
ডিএসই জানায়, সি অ্যান্ড এ টেক্সটাইলের কারখানা পরিদর্শন করে ডিএসই তাদের কারযক্রম বন্ধ দেখতে পায়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কারখানা পরিদর্শন করেছে ডিএসই।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির সি অ্যান্ড এ টেক্সটাইল ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৩ সালের পর থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
বিজনেস আই/



















